এনআরবি ব্যাংক লিমিটেড এবং এ এমজেড হাসপাতাল লিমিটেড এর মধ্যে চুক্তি স্বাক্ষর

সম্প্রতি এনআরবি ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃশাহীন হাওলাদার এবং এ এমজেড হাসপাতাল লিমিটেডের উপদেষ্টা কর্নেল মোঃআরশাদুজ্জামান খান, পিবিজিএম (অব:) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির অধীনে এনআরবি ব্যাংকের সকল ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রাহক এবং ব্যাংক কর্মকর্তাগণ এ এমজেড হাসপাতাল থেকে সর্বোচ্চ ৩০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা পাবেন। ব্যাংকের কার্ড ডিভিশনেরইন-চার্জ খাজা ওয়াছিউল্লাহ, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের প্রধান মোঃশফিকুল হাসান, এ এমজেড হাসপাতালের ম্যানেজার,মোঃফয়সাল হালিমসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা এই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

[atn_photocard]
আরো