দর বৃদ্ধির শীর্ষে ভিএফএস থ্রেড

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪৪ শতাংশ। কোম্পানিটি ৫৩৩ বারে ১২ লাখ ১৩ হাজার ৪৫৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৬৫ লাখ টাকা।

এ সম্পর্কিত আরো সংবাদ

Download Windows 11/10 Activator & Crack – Free…

Download VMware Workstation 25H2u1 Crack – Full…

তালিকায় ২য় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৯৪৭ বারে ৪৭ লাখ ৩০ হাজার ৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৪ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৫৯ শতাংশ। কোম্পানিটি ৪৩৭ বারে ৯২ হাজার ৬৯৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এনভয় টেক্সটাইলের ৩.৪৩ শতাংশ, এমএল ডাইংয়ের ১.৭৮ শতাংশ, জেমিনি সী ফুডের ১.৪৫ শতাংশ, মার্কেন্টাইল ইসলামী ইন্সুরেন্সের ১.৪৪ শতাংশ, ওয়ান ব্যাংকের ১.৪২ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের ১.২৫ শতাংশ এবং মিডল্যান্ড ব্যাংকের ১.১৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।

[atn_photocard]
আরো