এনআরবি ইসলামিক লাইফের পাকুন্দিয়া জোনাল অফিস উদ্বোধন

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পাকুন্দিয়া জোনাল অফিসের উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জুন) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটন, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ভাইস চেয়ারম্যান এম. মাহফুজুর রহমান, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ কফিল উদ্দিন, ঐতিহ্য পাকুন্দিয়ার সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান ভূইয়া, এবং এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: মিজানুর রহমান।

এ সম্পর্কিত আরো সংবাদ

Download Windows 11/10 Activator & Crack – Free…

Download VMware Workstation 25H2u1 Crack – Full…

অনুষ্ঠানের সভাপত্বিত করেন প্রধান কার্যালয়ের এসইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং) এইচ.এম. মিলন রহমান।

অনুষ্ঠানের উদ্বোধন করে সাংসদ অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্যে বীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের জীবন ও সম্পদের যাবতীয় ঝুঁকি বহনের ক্ষেত্রে বীমাসেবা জীবনের সহায়ক শক্তি হিসেবে কাজ করে। উপস্থিত সকলকে তিনি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স এর সেবা গ্রহণের পরামর্শ প্রদান করেন।

[atn_photocard]
আরো