দুই ঘন্টায় ১০৪ কোটি টাকা লেনদেন

ঈদের ছুটি শেষে আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। তবে এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে মাত্র ১০৪ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৯ জুলাই) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১২৬ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

শপিং জোন বিডির ৮২ লাখ টাকার ভ্যাট ফাঁকি

২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

জ্বালানি সংকটে বন্ধ হয়নি কোনো কারখানা: বিজিএমইএ

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ৬৪ পয়েন্ট আর ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১১০ ও ১৮২৫ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১০৪ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪ কোম্পানির শেয়ারদর।

[atn_photocard]
আরো