বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর নব গঠিত পরিচালনা পর্ষদের ১ম সভা অনুষ্ঠিত
ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক নব গঠিত পরিচালনা পর্ষদের ১ম সভা চেয়ারম্যান জনাব মুঃ ফরীদ উদ্দীন আহমদ এর সভাপতিত্বে আজ ০২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় পরিচালনা পর্ষদের সদস্য সর্ব জনাব মোঃহুমায়ুন কবীর, মোহাম্মদ সাইফুল আলম, ড. শহিদুল ইসলাম জাহীদএবং শেখ জাহিদুল ইসলাম,এফসিএ উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় এবং প্রারম্ভেই বৈষম্য বিরোধীছাত্র-জনতার সাম্প্রতিক অভ্যূত্থানে নিহত সকলের আত্মার মাগফিরাত এবংআহত ও ক্ষতিগ্রস্থদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।নব গঠিত পর্ষদ ব্যাংকের সকল আমানতকারী, ব্যবসায়িক অংশীদার, স্টেক হোল্ডার, শুভাকাক্সক্ষী ও শুভানুধ্যায়ীদেরকে ব্যাংকের প্রতি আস্থা ও সহযোগিতা অব্যাহত রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান। পর্ষদ ব্যাংকের সার্বিক আর্থিক অবস্থা গভীর ভাবে পর্যালোচনা করেন এবংবর্তমান সমস্যাবলী সকলস্তরের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়িক অংশীদার,আমানত কারী-সহঅন্যান্য সকল স্টেকহোল্ডার এবং বাংলাদেশ ব্যাংক-সহ সকল নিয়ন্ত্রনকারী সংস্থার নির্দেশ ও সহযোগিতা নিয়ে সম্ভাব্য স্বল্পতমসময়ে সমাধানের সংকল্প ব্যক্ত করেন।
পরিশেষে, পর্ষদ সকলের সহযোগিতায় ইউনিয়ন ব্যাংক পিএলসি.-কে শরিয়াহ মোতাবেক পরিচালনার মাধ্যমে একটি আদর্শ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিতকরার বিষয়েদৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।