সূচকের উত্থানে চলছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৭ নভেম্বর) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

শীর্ষ ৩০ ব্রোকারের সাথে ডিএসই’র বৈঠক মঙ্গলবার

সূচকের পতনে ১ ঘণ্টায় লেনদেন ১১৫ কোটি টাকার

সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৯ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৫৬ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৪ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক শূন্য দশমিক ৭ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৭৫ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২২৪ কোটি ০৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।Real
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯১ টির, কমেছে ১১০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮ টি কোম্পানির শেয়ারদর।

[atn_photocard]
আরো