জেনেক্স ইনফোসিসে নতুন চেয়ারম্যান নিয়োগ

পুঁজিবাজারে তথ্য প্রযুক্তি খাতে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিস পিএলসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন টিআইএম নুরুল কবির।

ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক

সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার

জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে নুরুল কবিরকে নিয়োগ দেওয়া হয়। তার নিয়োগ আদেশ আজ ২৪ নভেম্বর থেকে কার্যকর হয়েছে।

২০১৯ সালে ডিএসইতে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিস বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১২০ কোটি ৪৫ লাখ টাকা।

[atn_photocard]
আরো