৪০০ কোটি টাকা সংগ্রহে আইপিও আবেদন করল কনফিডেন্স পাওয়ার

শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৪০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে আবেদন করেছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি পিএলসি।

বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর অনুমোদন পেতে ২৮ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে আবেদন জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। সংগৃহীত অর্থের বড় অংশ দুটি সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে ব্যয় করার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। পাশাপাশি বিদ্যমান ব্যাংকঋণের একটি অংশ পরিশোধ ও আইপিও-সংক্রান্ত ব্যয় মেটানো হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক

সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার

ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা

প্রস্তাবিত আইপিওতে বুক বিল্ডিং পদ্ধতি অনুসরণ করা হবে। এ পদ্ধতিতে যোগ্য বিনিয়োগকারীদের দরপ্রস্তাবের মাধ্যমে শেয়ারের কাট-অফ মূল্য নির্ধারণ করা হয়। কোম্পানিটি শেয়ারপ্রতি ২৪২ টাকা নির্দেশক মূল্য নির্ধারণ করেছে। যোগ্য বিনিয়োগকারীদের দরপ্রস্তাবের ক্ষেত্রে এই নির্দেশক মূল্যের ২৫ শতাংশ ওপরে বা নিচে দর দেওয়ার সুযোগ থাকবে বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। তবে নির্দেশক মূল্যই চূড়ান্ত শেয়ারমূল্য নয়। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শেয়ারের চূড়ান্ত মূল্য ও সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দের বিষয়টি নির্ধারিত হবে।

কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি পিএলসি ২০১৭ সালে কনফিডেন্স গ্রুপের অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়। কোম্পানিটি বর্তমানে বগুড়া, রংপুর ও চট্টগ্রামে চারটি প্রচলিত বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করছে। এসব কেন্দ্রের সম্মিলিত বিদ্যুৎ উৎপাদনক্ষমতা প্রায় ৩৯৩ মেগাওয়াট। প্রচলিত বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগের মাধ্যমে ব্যবসায় বৈচিত্র্য আনতে চায় প্রতিষ্ঠানটি। নতুন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে কোম্পানিটির অংশগ্রহণ বাড়বে।

[atn_photocard]
আরো