মুন্নু এগ্রোর ৭২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেডের করপোরেট পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

সূত্র মতে, কোম্পানিটির করপোরেট পরিচালক মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কাছে ৩ লাখ ৬৪ হাজার ৯২৭টি শেয়ার রয়েছে। এখান থেকে কোম্পানিটি ৭২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার ডিএসইর ব্লক মার্কেটে বিক্রি সম্পন্ন করা হবে।

[atn_photocard]
আরো