দরবৃদ্ধির শীর্ষে এসকে ট্রিমস

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে ১৫০টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এসকে ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

ডিএসইতে পিই রেশিও কমেছে ২ শতাংশ

লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল

সূচক পতন, লেনদেন ৫৪৪ কোটি

সূত্র মতে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এসকে ট্রিমসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৪৫ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এনভয় টেক্সটাইলসের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ১৩ শতাংশ। আর ১ টাকা ৬০ পয়সা বা ৫ দশমিক ৯০ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- হামিদ ফেব্রিক্সের ৫ দশমিক ৫৫ শতাংশ, ইসলামী ব্যাংকের ৪ দশমিক ৭৩ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৩ দশমিক ৯১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৩ দশমিক ৪১ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেসের ৩ দশমিক ৩১ শতাংশ, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের ৩ দশমিক ২৮ শতাংশ এবং আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ৩ দশমিক ২৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।

[atn_photocard]
আরো