ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খুলনা অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র খুলনা অঞ্চলের ‘বিজনেস রিভিউ মিটিং’ খুলনার একটি হোটেলে ২১ ডিসেম্বর ২০২৪, শনিবার অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকেরউপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃসিরাজুল ইসলামের সভাপতিত্বে এক্সিকউটিভভাইস প্রেসিডেন্ট মোঃআব্দুস সালাম, সিনিয়রভাইস প্রেসিডেন্টশাহ সারোয়ার মোস্তাফা আবুলউলায়ী ও খুলনার আঞ্চলিক প্রধান আহমেদ আশিক রাজী বক্তব্য দেন। খুলনা অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপক ও ম্যানেজার অপারেশন এবং উপশাখা ইনচার্জ সভায় উপস্থিত ছিলেন।