পুঁজিবাজারের অংশীজনদের নিয়ে বৈঠকে অর্থ উপদেষ্টা

পুঁজিবাজারকে সংকটমুক্ত করার উপায় খুঁজতে অংশীজনদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর নিকুঞ্জে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি এবং উন্নয়নের রোডম্যাপ নিয়ে আলোচনা হচ্ছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

বাজার মূলধন কমেছে ৬৯৫ কোটি টাকা

ডিএসইর পিই রেশিও বেড়েছে

দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন

আলোচনায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে এখন টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে। জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অর্থনৈতিক সূচকগুলো ঘুরে দাঁড়ালেও পুঁজিবাজারে তার কোনো প্রভাব পড়েনি। ফলে বিনিয়োগকারী, স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকারসহ সকল স্টেকহোল্ডারের মধ্যে আস্থার সংকট আরো প্রবলভাবে দেখা দিয়েছে।

এর আগে গত অক্টোবরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কার্যালয়ে কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছিলেন অর্থ উপদেষ্টা।

[atn_photocard]
আরো