তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান
গত ১৪ জানুয়ারি, ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মেসার্স মুবতাদি এন্ড ওয়াশিং কারখানার অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত কারখানার মালিক জনাব মো.শফিকুল ইসলাম ঢাকা-আরিচা মহাসড়কের পশ্চিম পাশে বিদ্যমান ১০” ×৫০ পিএসআইজি বিতরণ লাইন হতে অবৈধভাবে ০২” (আনুমানিক ১০০ ফিট) এবং ০১” (আনুমানিক ৩০০ ফিট) ৫০ পিএসআইজি সাভির্স লাইন স্থাপনের মাধ্যমে অবৈধভাবে গ্যাস ব্যবহার করতো।
উক্ত কারখানায় ৫০০ কেজি ক্ষমতা সম্পন্ন একটি বয়লার এবং ০৯ টি ড্রায়ার এ ঘন্টাপ্রতি ৩৩০০ ঘনফুট লোড অবৈধভাবে গ্যাস ব্যবহার করতো। উক্ত অবৈধ সার্ভিস লাইন কেপিং করা হয় এবং এতদবিষয়ে সাভার থানায় ০১টি জিডি করা হয়েছে।
গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, মুন্সীগঞ্জ, নারায়নগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে। উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে ১৪ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৪৯টি শিল্প, ৯৪টি বাণিজ্যিক ও ১৮,৮৩৪টি আবাসিকসহ মোট ১৯,০৭৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ৪৪,৭০০টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত অভিযানসমূহে ৯৫ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে ।
উক্ত প্রেস বিজ্ঞপ্তি আপনার স্বনামধন্য বহুল প্রচলিত পত্রিকায় প্রকাশের জন্য অনুরোধ করা হলো।