লেনদেনের শীর্ষে অগ্নি সিস্টেমস

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস

দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকার্স

জানা গেছে, কোম্পানিটির ২০ কোটি ২৮ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ১২ কোটি ৬৫ লাখ ৯৬ হাজার টাকার।

১০ কোটি ৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এমজেএল বাংলাদেশ লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, খান ব্রাদার্স, ওরিয়ন ইনফিউশন, এনআরবি ব্যাংক, ওরিয়ন ফার্মা, রবি আজিয়াটা এবং তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।

[atn_photocard]
আরো