সাভারের নামা বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট উদ্বোধন
শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ জনপদের মানুষের দোরগোঁড়ায় পৌঁছে দেয়ারলক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাভার শাখা, ঢাকার অধীনে নামাবাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট (৩০ জানুয়ারি ২০২৫) বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে।ব্যাংকের ঢাকা উত্তর অঞ্চল প্রধান খোন্দকার শামীম আহমেদ প্রধান অতিথি হিসেবেএ আউটলেট উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের প্রধান মোহাম্মদ মছউদুর রহমান,সাভার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মেজবা উল আলম, এজেন্ট আউটলেট স্বত্তাধিকারী জান্নাতুল ফেরদৌস ও স্থানীয়গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধনের শুরু থেকেই নগদ জমা-উত্তোলন, অনলাইন ব্যাংকিং, ইউটিলিটিবিল পেমেন্ট ও রেমিট্যান্স সেবাসহ বিভিন্ন ব্যাংকিং সেবা পাচ্ছেন গ্রাহকরা।