শেয়ার হস্তান্তর করবেন মনোস্পুল পেপারের মনোনীত পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের মনোনীত পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস

দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকার্স

সূত্র মতে, কোম্পানির মনোনীত পরিচালক মো. মোবারক হোসেন তার স্ত্রী জাহানারা মোবারকের কাছে ১৮ হাজার ৭০১টি শেয়ার শেয়ার হস্তান্তর করবেন। জাহানারা মোবারক কোম্পানির একজন সাধারণ শেয়ারহোল্ডার।

আগামী ৩০ কর্মদিবসের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমসের বাইরে শেয়ারগুলো উপহার হিসেবে হস্তান্তর করবেন এই মনোনীত পরিচালক।

[atn_photocard]
আরো