পুঁজিবাজারে লেনদেন আরও কমলো

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নামমাত্র উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমান আরও কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (৫ মার্চ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৫৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৯৬ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন

লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে ১১৫৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ১৮৯০ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩১৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৩৮ কোটি ৫৬ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২৩টি কোম্পানির, বিপরীতে ১৮৪ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

[atn_photocard]
আরো