সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় এক ঘণ্টায় লেনদেন ১১৩ কোটি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৩ মার্চ) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৪ দশমিক ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯৭ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন

লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

দর পতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৮ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৪ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১১৩ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১০ টির, কমেছে ১৬১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৮ টি কোম্পানির শেয়ারদর।

[atn_photocard]
আরো