তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসি-এর আমিনবাজার ডিআরএস -এ জরুরী রক্ষণাবেক্ষন

তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসি-এর আমিনবাজার ডিআরএস -এ জরুরী রক্ষণাবেক্ষন কাজের জন্য অদ‍্য ০২ এপ্রিল ২০২৫ তারিখ সন্ধ্যা ৬:০০ ঘটিকা হতে আগামী ০৩ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ৬:০০ ঘটিকা পর্যন্ত মোট ১২ (বারো) ঘন্টা সাভার ও হেমায়েতপুর এলাকা এবং ঢাকা মহানগরীর আমিনবাজার, মিরপুর এলাকা, মিরপুর রোডের উভয় পাশের এলাকা, শ্যামলী, আদাবর, আগারগাঁও, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, হাজারীবাগ, কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জ (খোলামুড়া হতে কলাতিয়া, হযরতপুর) হাতিরপুল, ফার্মগেট, আজিমপুর, নিউমার্কেট, লালবাগ, শাহবাগ এবং তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত – তিতাস গ্যাস কর্তৃপক্ষ।”

আরো