‘অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান, জরিমানা আদায়’

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে আইন শৃঙ্খলা বাহিনী -এর সহায়তায় গত ২২ এপ্রিল (মঙ্গলবার) ২০২৫ তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -সাভার, জোবিঅ-সাভার -এর আওতাধীন বাড্ডা, ভাটপাড়া, হেমায়েতপুর, জয়নাবাড়ী, নিমেরটেক, দক্ষিণ রামচন্দ্রপুর, রাজফুলবাড়ীয়া, সাভার এলাকায় একটি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৫টি পয়েন্টে আনুমানিক ১২০ ফুট বিতরন লাইনের ১০টি দ্বিমুখী আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্নসহ ৫৫০ ফুট পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়েছে। এতে মাসিক (৳): ১৭,৬৭,৬৮৯/- টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হবে। অনুমোদন অতিরিক্ত চুলায় গ্যাস ব্যবহারজনিত কারণে ০২টি মিটারবিহীন আবাসিক গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ০৩ জন মিটারবিহীন আবাসিক গ্রাহকের নিকট থেকে ১০০% বকেয়া গ্যাস বিল বাবদ ৩,২৯,৯৯৩/- টাকা তাৎক্ষণিক আদায় করা হয়েছে। এছাড়া, ২টি শিল্প গ্রাহক মেসার্স উত্তরণ ফ্যাশন লি: ও একতা ওয়াশিং প্ল্যান্ট-এ অবৈধ গ্যাস সংযোগ পরিলক্ষিত হওয়ায় কারখানা ২টির সংযোগ বিচ্ছিন্নসহ কিল করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫

৮ অঞ্চলে ঝড়ের আভাস

একই দিনে জোবিঅ -কিশোরগঞ্জ -এর মোড়গমহল (জান্নাত মার্কেট সংলগ্ন) এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৮টি বাড়ির প্রায় ১০টি আবাসিক চুলার এবং প্রায় ০৫ টি অবৈধ স্টার বার্নার এর সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ৫০ ফুট হুস পাইপ ও ০৩ টি রেগুলেটর উচ্ছেদসহ জব্দ করা হয়েছে।
এছাড়া, মেসার্স তোহিদ এন্টারপ্রাইজ মুড়ির মিল, ফতুল্লা এর মালিক এর স্বীকারোক্তি অনুযায়ী মিটারে অবৈধ হস্তক্ষেপ করার জন্য সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে।

উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে গত ২২ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৪৩টি শিল্প, ১৬২টি বাণিজ্যিক ও ৩১,৬৪২টি আবাসিকসহ মোট ৩২,০৪৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ৭২,০০৮টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ১৫১ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে

[atn_photocard]
আরো