এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
ডিএসই এই তথ্য জানা গেছে।
জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৮ টাকা ৫৯ পয়সা।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮২ টাকা ৬৭ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৮ ডিসেম্বর ও লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।