সিসিএ খসড়া সংশোধনীতে মতামত দেওয়ায় ব্রোকারেজ হাউজকে ডিবিএ’র কৃতজ্ঞতা

সেন্ট্রাল কাউন্টারপার্টি এজেন্ট (সিসিএ) সংক্রান্ত খসড়া সংশোধনীতে মতামত প্রদান করায় দেশের ব্রোকারেজ হাউজগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

আজ ১৫ মে, বৃহস্পতিবার ডিবিএ এক বিবৃতিতে এ ধন্যবাদ জানিয়েছেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস

দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকার্স

সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সিসিএ সংশোধনী বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) দাখিলকৃত মতামতের জন্য ডিবিএ’র পক্ষ থেকে ব্রোকারেজ হাউজগুলোর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে। তিনি জানান, এ পর্যন্ত প্রায় দুই শতাধিক ব্রোকারেজ প্রতিষ্ঠান কমিশনে লিখিত মতামত জমা দিয়েছে।

বিবৃতিতে ডিবিএ সভাপতি বলেন, “স্টক ব্রোকারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এই সম্মিলিত সমর্থন, সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রয়াস আমাদের কমিউনিটিকে আরও শক্তিশালী করবে এবং অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও ডিবিএ’র সকল উদ্যোগ ও কার্যক্রমে ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে।

[atn_photocard]
আরো