দুই ঘণ্টায় সূচক নিম্নমুখী, লেনদেনে ধীরগতি

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেনে ধীরগতি দেখা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৯ মে) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৫ দশমিক ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৮৫ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

সূচকের উত্থানে বাড়ল তিন শতাধিক শেয়ারের দর

সূচকের উত্থানে চলছে লেনদেন

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ৩০ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৮৬ পয়েন্ট কমে যথাক্রমে ১০৪৪ ও ১৭৭৩ পয়েন্টে অবস্থান করেছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১১৭ কোটি ৫৩ লাখ ৩০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২ কোম্পানির শেয়ারদর।

[atn_photocard]
আরো