‘অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক অভিযান, জরিমানা আদায়’

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ মে (শনিবার) ২০২৫ তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক বিক্রয় বিভাগ-সাভার, জোবিঅ-আশুলিয়ার আওতাধীন ইস্টার্ন হাউজিং সোসাইটি, আশুলিয়া, সাভার এলাকায় একটি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ০১টি স্পটের আনুমানিক ৫০০ ফুট অবৈধ বিতরণ লাইনের আনুমানিক ১০০ টি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় আনুমানিক ৩০০ ফুট লাইন পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়েছে। উক্ত সংযোসমূহ বিচ্ছিন্নের ফলে ১,৭৮,১১০ টাকার মাসিক গ্যাস চুরি রোধ করা সম্ভব হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল

ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ

একই দিন, তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ -নারায়ণগঞ্জ এর আওতাধীন বিশেষ টীম কর্তৃক অভিযান পরিচালনাকালে জোবিঅ-নরসিংদী এর আওতাধীন গ্রাহক মেসার্স ব্রাইট টেক্সটাইল লি. -এর আঙ্গিনায় বিদ্যমান মিটারে অবৈধ হস্তক্ষেপ এবং অনুমোদন অতিরিক্ত স্থাপনা পাওয়া যাওয়ায় বিশেষ টীমের উপস্থিতিতে সংযোগটি তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়। এছাড়াও, সংশ্লিষ্ট টীম কর্তৃক নাজমুল সিএনজি ফিলিং স্টেশন, ঘোড়াশাল কন্টেইনার লিমিটেড, ঘোড়াশাল মাল্টিলেয়ার গ্রাহকের আঙ্গিনা পরিদর্শন করা হয়।
এছাড়া, আঞ্চলিক রাজস্ব শাখা -ভালুকা ও জোবিঅ- ভালুকা -এর বিশেষ অভিযানে বকেয়ার জন্য ৩টি আবাসিকের ১২টি ডাবল চুলা ও অনুমোদন অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহার করায় ৪টি আবাসিকের ৮টি ডাবল চুলা সহ মোট ০৭টি আবাসিকের ২০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে গত ২৪ মে ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৫৪টি শিল্প, ২০৮টি বাণিজ্যিক ও ৩৮,০২৯টি আবাসিকসহ মোট ৩৮,৪৯১টি অবৈধ গ্যাস সংযোগ ও ৮৪,২৯০টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ১৬৭ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

[atn_photocard]
আরো