‘অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক অভিযান, জরিমানা আদায়’
তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৫ মে (রবিবার) ২০২৫ জনাব মিল্টন রায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারি সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ-এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক বিক্রয় বিভাগ-জয়দেবপুর, জোবিঅ-জয়দেবপুর আওতাধীন ছয়দানা, মালেকের বাড়ি, মেম্বার বাড়ি রোড, মেট্রো গাছা থানা, গাজীপুর এলাকায় একটি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ০৩টি স্পটের আনুমানিক ০১ কিলোমিটার অবৈধ বিতরণ লাইনের আনুমানিক ২০০ টি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের আনুমানিক ৩২০ ফুট লাইন পাইপ অপসারণপূর্বক জব্দ ও ৪৫,০০০/-(পয়ঁতাল্লিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
একই দিনে, তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর জোবিঅ- আশুলিয়ার আওতাধীন ইস্টার্ন হাউজিং, মুজারমিল, আশুলিয়া, সাভার এলাকায় একটি ৬ ইঞ্চি × আনুমানিক ৬০০ মিটার বিতরণ লাইনের মাধ্যমে আনুমানিক ১৫ টি বৈধ আবাসিক গ্রাহককে গ্যাস সরবরাহ করা হতো। কিন্তু উক্ত ৬ ইঞ্চি বিতরণ লাইন হতে কাঁঠালবাগান এলাকাসহ, ইস্টার্ন হাউজিং এর ভিতরে অবৈধ উপায়ে আবাসিক বাসাবাড়িতে আনুমানিক ১৫০ বাসাবাড়ির ৬০০ বার্ণারে গ্যাস ব্যবহার পরিলক্ষিত হওয়ায় লাইনটির লাইন ভাল্ব বন্ধ করে দেয়া হয়েছে। উক্ত এলাকায় একাধিকবার অভিযান পরিচালনা করেও অবৈধ সংযোগ কোন ভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। এতে মাসিক ৬.৫ লক্ষ টাকার গ্যাস অপচয় রোধ করা সম্ভব হয়েছে। এছাড়া, সি এম সি কামাল, লোটাস কামাল, এল কে ইউনিটেক্স, ডুকাতি অ্যাপারেলস লিমিটেড ও ফ্যাশন ফোরাম লিমিটেড -এর বকেয়ার কারণে RMS এর আউটলেট ভাল্ভ বন্ধ করত: গ্যাস সরবারাহ বন্ধ রাখা হয়েছে।
এছাড়া, জনাব হাছিবুর রহমান, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -রুপগঞ্জ -এর হাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকায় একটি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ০৫টি স্পটের আনুমানিক ৪৭০ বাড়ির ১,০০০ টি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের আনুমানিক ৫০ ফুট লাইন পাইপ, ২০০ ফুট হোস পাইপ, ৫০ ফুট প্লাস্টিক পাইপ অপসারণপূর্বক জব্দ ও অবৈধ গ্যাস ব্যবহারের কারণে থ্রি স্টার বেকারীর মালিককে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে। উক্ত অভিযানে ১০ টি চায়ের দোকানের (ছোট হোটেল) অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া, মেসার্স হাজী ডাইং, ফতুল্লা -এর বাইপাস লাইন সনাক্ত হওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।