‘‘অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক অভিযান, জরিমানা আদায়’’

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ৩০ জুন (সোমবার) ২০২৫ তারিখে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর জোনাল বিক্রয় অফিস, টংগী, আঞ্চলিক বিক্রয় বিভাগ -জয়দেবপুর -এর আওতাধীন শিলমুন, দত্তপাড়া, মিরাশপাড়া, টংগী,গাজীপুর এলাকার ৩টি স্পটে অভিযান পরিচালিত হয়েছে। উক্ত অভিযানে এস, এম ফ্যাশন, মোহাম্মদিয়া কালার ট্রেডিং ও মিথিলা লন্ড্রি ওয়াশ নামক বানিজ্যিক প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন করা হয়। এ সময় বর্ণিত প্রতিষ্ঠান সমূহে অবৈধভাবে গ্যাস ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরো সংবাদ

অভিনেতা সোহেল খান আর নেই

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স

একই দিনে, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন রায় -এর নেতৃত্বে তিতাস গ্যাস টি এন্ড ডি পিএলসি এর মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৫ এর আওতাধীন কামরাঙ্গীরচর এলাকায় একটি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে তাসিন ষ্টীল, সালাউদ্দিন এন্টারপ্রাইজ ও আহসান এন্টার প্রাইজসহ মোট ৭টি খানাডুলি কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া, রূপসী হোটেল এন্ড রেস্টুরেন্ট ও ১টি বাড়ির লাইন থেকে বাণিজ্যিক ভাবে গ্যাস ব্যবহার করায় হোটেল মালিক শেখ সজীবকে ২৫,০০০/- জরিমানা করা হয়েছে। এছাড়াও, গ্রাহক সংকেত নং: ১৯০-৫৮৬৬, ইউনুস মিয়া, ঠিকানাঃ দাগ-৪১১ হালে ৩০০২, ঝাউলাহাটি, কামরাঙ্গীরচর, ঢাকা, বিচ্ছিন্নকৃত সংযোগ হতে অবৈধভাবে (মোট প্রাপ্ত) ০৭ ডাবল চুলায় গ্যাস ব্যবহার ও এর মধ্যে ০২ ডাবল চুলায় বানিজ্যিকভাবে গ্যাস ব্যবহার করায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গ্রাহক সংকেত নং: ১৯০-৩২৬৬, মোঃ সালাউদ্দিন, ঠিকানাঃ হোল্ডিং-২৩৪ দাগ হালে ১৮৮৭, ঝাউলাহাটি, কামরাঙ্গীরচর, ঢাকা, অনুমোদিত ০৫ ডাবল চুলার স্থলে ০৭ ডাবল চুলায় গ্যাস ব্যবহার করায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গ্রাহক সংকেত নং: ১৯০-৩২৬৭, মোঃ সালাউদ্দিন, ঠিকানাঃ হোল্ডিং-২৩৪ দাগ হালে ১৮৮৮, হাসান নগর, ঝাউলাহাটি, কামরাঙ্গীরচর, ঢাকা, অনুমোদিত ০৫ ডাবল চুলার স্থলে ০৭ ডাবল চুলায় গ্যাস ব্যবহার করায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গ্রাহক সংকেত নং: ১৯০-৭৭৬৭, আবু নাসের, ঠিকানাঃ দাগ ১২৭, ঝাউলাহাটি, কামরাঙ্গীরচর, ঢাকা, অনুমোদিত আবাসিক ০১ ডাবল চুলা বানিজ্যিকভাবে গ্যাস ব্যবহার করায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গ্রাহক সংকেত নং: ১৯০-১০৭৬৮, ওয়াহিদুর রহমান, ঠিকানাঃ দাগ ১২৬, ঝাউলাহাটি, কামরাঙ্গীরচর, ঢাকা, অননুমোদিত ভাবে আবাসিক রাইজার বর্ধিতকরণের জন্য সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এ সময়, বিভিন্ন ব্যাসের লাইন পাইপ ৫০০ ফুট, হোস পাইপ ৫০ ফুট, বুস্টার ০২ টি, লক উইং কর্ক ০৫ টি, পাইপ বার্ণার ০৫ টি ও স্টার বার্ণার ১১ টি অপসারণ/জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে গত ৩০ জুন, ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৬৯টি শিল্প, ২৫৭টি বাণিজ্যিক ও ৪৪,৪৪৯টি আবাসিকসহ মোট ৪৪,৯৭৫ টি অবৈধ গ্যাস সংযোগ ও ৯৭,২১৭টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ১৮৬ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে

[atn_photocard]
আরো