লিবরা ইনফিউশননের কারখানা ও প্রধান কার্যালয় বন্ধ
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি লিবরা ইনফিউশন লিমিটেড-এর কারখানা ও প্রধান কার্যালয় বন্ধ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
মঙ্গলবার ডিএসইর একটি পরিদর্শক দল সরেজমিনে মিরপুরে কোম্পানিটির কারখানা ও প্রধান কার্যালয় পরিদর্শনে গেলে সেখানে বন্ধ অবস্থায় পায়। প্রতিষ্ঠানটি কার্যক্রম চালাচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ নিতে গিয়েই এই চিত্র সামনে আসে।
উল্লেখ্য, লিবরা ইনফিউশন দীর্ঘদিন ধরে আর্থিক দুরবস্থায় রয়েছে এবং কোম্পানিটির শেয়ারদর নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কারখানা ও অফিস বন্ধ থাকার তথ্য সামনে আসায় এ কোম্পানির ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।