এসবিএসি ব্যাংকের ১.৬৫ কোটি শেয়ার কিনছে এনওয়াই ট্রেডিং
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসির ১ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার ৮৬টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছে এনওয়াই ট্রেডিং লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি নিজস্ব ডিলার কোডের অধীনে মূল মার্কেট থেকে এসব শেয়ার কিনবে।
ডিএসই আরও জানিয়েছে, এনওয়াই ট্রেডিংয়ের পরিচালক সুফিয়া বেগম সাউথ বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদেরও একজন পরিচালক।