পুঁজিবাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এসময় ২৫৩ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণ।

বুধবার (৩০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৩ দশমিক ৭৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৫২ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস

দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকার্স

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে ১১৫৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২১ দশমিক ২২ পয়েন্ট বেড়ে ২০৬৫ পয়েন্টে অবস্থান করেছে।

আজ ডিএসইতে ৭৪৩ কোটি ১৬ লাখ ১২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭১৭ কোটি ৩২ লাখ ২০ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৫৩টি কোম্পানির, বিপরীতে ৬৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

[atn_photocard]
আরো