‘‘অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান’’

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ০৬ আগস্ট (বুধূবার) ২০২৫ তারিখে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর জোবিঅ-জয়দেবপুর, আবিবি-জয়দেবপুর এর অধিন গাছা থানা সংলগ্ন খাইলকুর ও কুনিয়া তারগাছ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে ০২টি স্পটে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, ২০০ ফুট ৩/৪” ,২০০টি দ্বিমুখী চুলা জব্দ করা হয় এবং ১জনকে ৩০ (ত্রিশ) হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিনে, তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি -এর জোবিঅ-নরসিংদী, আবিবি-নরসিংদী-এর আওতাধীন আলগী, খোজ পাড়া, রিফজি পারা, পূর্ব পাড়া মাধবদী, নরসিংদী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, জি আিই পাইপ ১০ ফুট, এমএস পাইপ ৩০০ ফুট, পিভিসি পাইপ ৪০০ ফুট, অনুমোদন অতিরিক্ত চুলা ব্যবহারের কারনে ৬টি ডাবল চুলা এবং বকেয়ার কারনে ১টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আবাসিক থেকে বনিজ্যিক-এ গ্যাস ব্যবহারের জন্য একজন গ্রাহককে ৩,০০০ টাকা অর্থ দন্ড করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

অভিনেতা সোহেল খান আর নেই

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স

একই দিনে, তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি -এর জোবিঅ- ময়মনসিংহ, আবিবি-ময়মনসিংহ এর মুক্তাগাছা (নন্দীবাড়ী, মনিরাম বাড়ী লক্ষীখোলা, পায়রাকান্দি) এলাকায় অভিযান পরিচালনা করে ৮টি ডাবল বার্নার, ২টি সিঙ্গেল বার্নার এবং ৭টি রাইজার কিলিং/ক্যাপিং করা হয়।

উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে গত ০৬ আগস্ট, ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৯৩টি শিল্প, ৩১৭টি বাণিজ্যিক ও ৬২,৭৮০টি আবাসিকসহ মোট ৬৩,৩৯০টি অবৈধ গ্যাস সংযোগ ও ১,২০,০১৬টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ২৩৫.২ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

[atn_photocard]
আরো