‘অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান, মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আরোপ’

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ১৩ আগস্ট (বুধবার) ২০২৫ তারিখে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ -নারায়ণগঞ্জ কর্তৃক গঠিত বিশেষ টীম -এর নেতৃত্বে ফতুল্লা ও মুন্সিগঞ্জ এলাকার ০২ টি স্পটে অভিযান পরিচালিত হয়েছে। মেসার্স সারিজা ওয়েল (৩০৫/৮০৫-০০২৫) পরিদর্শন কালে কোনো অনিয়ম পরিলক্ষিত হয়নি। মেসার্স শাহ সিমেন্ট পাওয়ার প্লান্ট (গ্রা:সংকেত- ০৪০৭০০০০১) পরিদর্শনকালে গ্রাহকের আভ্যন্তরীণ লাইনে বিদ্যমান অতিরিক্ত পোর্ট পরিলক্ষিত হয় যা অপসারণ করার জন্যে গ্রাহককে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং আভ্যন্তরীণ লাইন সম্পূর্ণ দৃশ্যমান করার জন্যে অবহিত করা হয়েছে। এছাড়া, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর ভিজিল্যান্স বিভাগের টিম কর্তৃক ৬ টি গ্রাহক আঙ্গিনা পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনকালে জনাব নজরুল ইসলাম (গ্রাহক সংকেত-১২৪০৭৭০১), জনাব নাজনীন আক্তার (গ্রাহক সংকেত-১২৪৩৬৫৮৭) ও জনাব আমির আলী (গ্রাহক সংকেত-১২২০২৩৩২) -এর অনুমোদন অতিরিক্ত চুলায় গ্যাস সংযোগ পাওয়ায় ০৩(তিন) টি গ্রাহকের অনুমোদন অতিরিক্ত ৬০টি ডাবল চুলার সংযোগ তাৎক্ষনিকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। উল্লেখ্য, আলোচ্য জনাব আমির আলী (গ্রাহক সংকেত-১২২০২৩৩২) -এর আঙ্গিনায় অজ্ঞাত একটি রাইজার পাওয়া যায়। তাৎক্ষনিক ভাবে উক্ত সংযোগটিও বিচ্ছিন্ন করা হয়েছে।

একই দিনে, জনাব সিমন সরকার, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট(সিনিয়র সহকারী সচিব), জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর জোবিঅ-মেঘনাঘাট আওতাধীন বালুয়াকান্দি, ভবেরচর স্ট্যান্ড, গজারিয়া,মুন্সিগঞ্জ এলাকার ০২ টি স্পটের ৬ টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে এর মধ্যে ৩ টি প্রতিষ্ঠানে বাণিজ্যিক শ্রেণীতে অবৈধ গ্যাস ব্যবহার পাওয়া যায়। এ সময়, ১১০ ফুট ( আনুমানিক) লাইন পাইপ অপসারণ/জব্দসহ ৩টি প্রতিষ্ঠান মালিককে সর্বমোট ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, জনাবা নওসিন জাহান, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় নরসিংদী -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -নরসিংদী, জোবিঅ -নরসিংদী আওতাধীন রাইনাদী, মাধবদী, নরসিংদী ও সেকান্দরদী, পলাশ, নরসিংদী এলাকার ০২ টি স্পটে অভিযান চালিয়ে অবৈধ চুন কারখানার ৫টি ভাট্রির ২২টি বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময়, বিভিন্ন ব্যাসের ১০০০ ফুট লাইন পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে। অবৈধ সংযোগ স্হাপনকারী লাইন সম্পুর্ন উচ্ছেদ/ অপসারণকরতঃ বিতরন লাইন হতে কিল করা হয়েছে।

এছাড়া, জনাব শারমীন সুলতানা, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইল -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -চন্দ্রা জোবিঅ -টাঙ্গাইল আওতাধীন গোড়াই, মির্জাপুর, টাঙ্গাইল এলাকার ০২ টি স্পটে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, ০৬ টি বহুতল ভবন, ১১ টি আধাপাকা বাড়ি ও অতিরিক্ত চুলার দায়ে ২টি রাইজারের মোট ১৯১ টি ডাবল চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ ৬৮০ ফুট ৩/৪ ইঞ্চি লাইন পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে। এ সময়, সর্বমোট ৩,৬০,০০০/-(তিন লক্ষ ষাট হাজার) টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও, জনাব সৈকত রায়হান, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -জয়দেবপুর, জোবিঅ -টংগী আওতাধীন দাউদপুর, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকার ০৫ টি স্পটে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, আনুমানিক ৫৫০ বাড়ীর ৬০০ টি ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ বিভিন্ন ব্যাসের ২৫০ ফুট লাইন পাইপ ও ১০০ ফুট ১/২” ব্যাসের হোস পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে।

এছাড়াও, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক রাজস্ব শাখা সাভার, আঞ্চলিক রাজস্ব বিভাগ -গাজীপুর কর্তৃক বিক্রয় বিভাগ -সাভারের সহযোগিতায় পরিচালিত খেলাপি আবাসিক গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্নে বিশেষ অভিযানে বাইপাইল, আশুলিয়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, ২২ টি
বকেয়াজনিত, ২৩ টি (২৮১ টি চুলা) অতিরিক্ত চুলা ব্যবহারজনিত ও ৬ টি বিল বইবিহীন সংযোগসহ মোট ৫১টি অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ ৪৪টি রেগুলেটর অপসারণ/জব্দ করা হয়েছে। অনুমোদন অতিরিক্ত মোট ২৮১ টি বার্ণার অবৈধ ব্যবহারের মাধ্যমে মাসিক ৩,০৩,৪৮০/- টাকা রাজস্ব ফাঁকি দেয়া হতো। এ সময় তাৎক্ষণিকভাবে ১০.১২ লক্ষ টাকা বকেয়া আদায় করা হয়েছে। উল্লেখ্য, ২৮১ টি অতিরিক্ত চুলার বিপরীতে ৪০,৯৬,৯৮০ টাকা বিল জরিমানা আদায়যোগ্য।

অধিকন্তু, জনাব মনিজা খাতুন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ-এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৫ এর আওতাধীন কামরাঙ্গীরচর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৪ টি খানাডুলির কারখানা বাণিজ্যিক ভাবে গ্যাস ব্যবহার ও ১টি অবৈধ স্থাপিত সার্ভিস লাইন স্থাপন করে আবাসিকে গ্যাস ব্যবহারের জন্য বিচ্ছিন্নসহ কিলিং করা হয়েছে। এ সময়, ৩/৪”ব্যাসের আনুমানিক ৪৬০ ফুট লাইন পাইপ, ০২ টি পাইপ বার্নার, ০২টি কম্প্রেসর, ০৩টি অবৈধ রাইজার ও ০১ টি লক উইং কক অপসারণ/জব্দসহ ০৪(চার) টি বাড়ির অবৈধ ০২ টি সার্ভিস লাইন অপসারণ ও ৩০০ ফুট অবৈধ সার্ভিস লাইন অপসারণ করা হয়েছে।

উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে গত ১৩ আগস্ট, ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৯৬টি শিল্প, ৩৩৯টি বাণিজ্যিক ও ৬৪,৫৬২টি আবাসিকসহ মোট ৬৫,১৯৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ১,২৩,৮৯০টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ২৪৬.৫ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

আরো