চাঁদপুরে মঙ্গলবার ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য আগামী ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা চাঁদপুর জেলায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

এই তথ্য নিশ্চিত করেছেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) চাঁদপুর আঞ্চলিক বিক্রয় কার্যালয়ের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী ফজলে বারি। রোববার (৩১ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান।

এ সম্পর্কিত আরো সংবাদ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৮

৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর

তিনি বলেন, কুমিল্লার লাকসামের মোদাফ্ফরগঞ্জ বিজরা এলাকায় একটি গ্যাস প্লান্টে পাইপলাইনের জরুরি মেরামত কাজ চলবে। এর ফলে চাঁদপুর শহরসহ হাজীগঞ্জ, শাহরাস্তি ও মতলব দক্ষিণ উপজেলার গ্রাহকরা এই সময়ের মধ্যে গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।

এ বিষয়ে স্থানীয় গ্রাহকদের আগে থেকেই অবহিত করতে মাইকিংসহ নানা প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সোমবারও প্রচার চালানো হবে বলে জানানো হয়।

বিজিডিসিএল কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং সকলের সহযোগিতা কামনা করেছে।

[atn_photocard]
আরো