মানিকগঞ্জে চার্টার্ড লাইফ-এর নতুন অফিস কার্যক্রম শুরু
মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বায়রা এলাকায় চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স লিমিটেড-এর নতুন অফিসের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রবিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে অফিসটির উদ্বোধন করেন কোম্পানীর ভাইস চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ নুরুল আকতার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ এমদাদ উল্ল্যাহ, এজেন্সি ডিরেক্টর মুক্তাকিন ইসলাম মুক্তা এবং প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) জনাব আবু আহমেদ কবির। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন মানিকগঞ্জ সেলস অফিসের সেলস ম্যানেজার মোঃ সানজিদুল ইসলাম।
বায়রা সিংগাইর অফিসের কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে ৩০টি নতুন পলিসি গ্রহণ করা হয়। এসময় সর্বমোট ৫ লাখ ১২ হাজার ৬০০ টাকা কোম্পানীর ভাইস চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ নুরুল আকতার-এর হাতে তুলে দিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, চার্টার্ড লাইফ সবসময় গ্রাহকবান্ধব সেবা প্রদানকে অগ্রাধিকার দিয়ে থাকে। বায়রা সিংগাইর এলাকায় নতুন অফিস চালুর মাধ্যমে এখানকার মানুষ আরও সহজে বীমা সেবার আওতায় আসতে পারবেন।