দেড় ঘণ্টায় লেনদেন ২৭২ কোটি, দর হারিয়েছে ১৫৫ শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ২৭২ কোটি টাকার লেনদেন হয়েছে। সেই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দেড় শতাধিক শেয়ারের দরপতন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৫ সেপ্টেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৬ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৮৪ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস

দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকার্স

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ১১ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৮৮ ও ২১৪০ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৭২ কোটি ২০ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৯টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫ কোম্পানির শেয়ারদর।

[atn_photocard]
আরো