সোনালী ব্যাংকের এসএমটি সভায় সেরা কর্মীদের পুরস্কার প্রদান
সোনালী ব্যাংক পিএলসির সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) ৩৯তম সভা রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এবারের এসএমটি সভায় ২০২৫ সালের বার্ষিক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের উদ্দেশ্যে ঘোষিত ১০০ দিনের বিশেষ কর্মসূচির মূল্যায়ন ফলাফলের ভিত্তিতে সেরা কর্মীদের পুরস্কৃত করা হয়। এ সময় সেরা তিন জেনারেল ম্যানেজারস (জিএম) অফিস প্রধান, সেরা জিএম-হেডেড কর্পোরেট শাখা প্রধান, সেরা তিন প্রিন্সিপাল অফিস প্রধান এবং সেরা তিন শাখা প্রধানকে পুরস্কার প্রদান করা হয়।
ব্যাংকের এমডি অ্যান্ড সিইও জনাব মো. শওকত আলী খান সেরা জিএম, ডিজিএম ও ম্যানেজারদের হাতে পুরস্কার তুলে দেন। সভায় সভাপতিত্ব করেন এসএমটির চেয়ারম্যান ও এমডি অ্যান্ড সিইও জনাব মো. শওকত আলী খান।
সভায় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, প্রধান কার্যালয়, স্থানীয় কার্যালয় ও মাঠ পর্যায়ের জেনারেল ম্যানেজারবৃন্দসহ এসএমটি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।