পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোনাপাতিলা বিলের পাশে নদীর নালায় বড়শি দিয়ে মাছ ধরছিলেন তারা। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জন মারা যান এবং তিনজন আহত হন।

এ সম্পর্কিত আরো সংবাদ

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ, প্রাণ গেল ১৩ জনের

কক্সবাজারে রিসোর্টে আগুন, ৪ পর্যটকের মৃত্যু

নাটোরে সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থলে পুলিশের একজন উপপরিদর্শককে পাঠানো হয়েছে। হতাহত ব্যক্তিদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য পরে জানা যাবে।

[atn_photocard]
আরো