বর্ষসেরা ব্যবসায়ী আহসান খান চৌধুরীকে মিডল্যান্ড ব্যাংকের অভিনন্দন

মিডল্যান্ড ব্যাংক তাদের সম্মানিত চেয়ারম্যানকে বর্ষসেরা ব্যবসায়ীর পুরস্কারপ্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছে। ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান আহসান খান চৌধুরীকে সম্প্রতি ‘২৩তম ডিএইচএল-দ্য ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডস’-এ ‘বর্ষসেরা ব্যবসায়িক ব্যক্তিত্ব’ পুরস্কারে ভূষিত করা হয়।

ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার পক্ষ থেকে নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব রেজাউল করিম, অন্যান্য সম্মানিত পরিচালকরা এবং এমডি ও সিইও মো. আহসান-উজ জামান, আহসান খান চৌধুরীর অসাধারণ কৃতিত্বের জন্য তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

ব্যাংকের এমডি ও সিইও মো. আহসান-উজ জামান বলেন, আমরা তার কৃতিত্বে খুবই আনন্দিত। তার নেতৃত্বে প্রতিষ্ঠানের লক্ষ্য কেবল ব্যবসায়িক সাফল্য অর্জন করা নয়, বরং সমাজকে এগিয়ে নেওয়া এবং মানুষের জীবনকে সমৃদ্ধ করা। এই পুরস্কার সেই স্বপ্ন এবং দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

আরো