শাস্তির আওতায় আসছে লংকাবাংলা ফাইন্যান্স

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স ২০২৪ অর্থ বছরের ব্যবসায়িক মুনাফা থেকে কোনো ডিভিডেন্ড ঘোষণা না করায় কোম্পানিটি অতিরিক্ত করের আওতায় আসছে।

বোর্ড শেয়ারহোল্ডারদেরকে বঞ্চিত করে পুরো মুনাফা সংরক্ষিত মুনাফা (রিটেইনড আর্নিংস) হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে কোম্পানিটিকে এই অর্থের উপর ১০ শতাংশ হারে অতিরিক্ত কর দিতে হবে।

২০১৮-১৯ অর্থ বছরের জাতীয় বাজেটে বলা হয়, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানি যদি তাদের বার্ষিক মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ ডিভিডেন্ড না দেয়, তবে রিটেইনড আর্নিংসে স্থানান্তরিত বা কোম্পানিতে রেখে দেওয়া সম্পূর্ণ অর্থের ওপর ১০% হারে কর আরোপযোগ্য হবে।

আরো