লংকাবাংলা সিকিউরিটিজের কর্মকর্তাদের জন্য বিআইসিএম-এ বিশেষ প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) লংকাবাংলা সিকিউরিটিজ পিএসসি-এর কর্মকর্তাদের নিয়ে “Fundamentals on Trading & Technical Analysis” শীর্ষক এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। মাসব্যাপী এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান আজ বিআইসিএমের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ।

বিআইসিএম-এর নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লংকাবাংলা সিকিউরিটিজ-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাছির উদ্দীন চৌধুরী এবং প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার সাফফাত রেজা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআইসিএম-এর সহকারী অধ্যাপক কাশফীয়া শারমিন। উপস্থিত ছিলেন লংকাবাংলা সিকিউরিটিজ-এর মানবসম্পদ বিভাগের প্রধান তৌহিদুর নূর, হিসাব বিভাগের প্রধান ও কোম্পানি সচিব কায়রুন্নেসা, বিআইসিএম-এর উপপরিচালক মোঃ সিরাজুল ইসলাম, প্রভাষক ফাইমা আক্তারসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বিআইসিএম-এর সহকারী অধ্যাপক কাশফীয়া শারমিন, এস. এম. কালবীন ছালিমা, প্রভাষক ইমরান মাহমুদ, ফাইমা আক্তার, গৌরব রায় ও মোঃ আদনান আহমেদ।

উল্লেখ্য, লংকাবাংলা সিকিউরিটিজ পিএসসি ও বিআইসিএম-এর মধ্যে ‘Certificate Course on Fundamentals of Capital Market’ বিষয়ক প্রশিক্ষণ পরিচালনার জন্য দুই বছরের একটি চুক্তি রয়েছে। সেই চুক্তির অংশ হিসেবেই এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়।

[atn_photocard]
আরো