সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ২৮৫ শেয়ারদর

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৮৫টির শেয়ারদর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস

দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকার্স

সূত্র মতে, সোমবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২০ দশমিক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৫২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৯ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ৪ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৯৪ ও ১৮৬৫ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ১২১ কোটি ৬২ লাখ টাকা।

এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৮৫টি, কমেছে ৪৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের।

[atn_photocard]
আরো