সূচকের উত্থানে লেনদেন ছাড়িয়েছে ৪৭৫ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩২০ শেয়ারের দর বৃদ্ধি হয়েছে। একই সঙ্গে টাকার অংকে লেনদেন ছাড়িয়েছে ৪৭৫ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭১ দশমিক ৯২ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮৪৬ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

সূচকের পতনে লেনদেন ৪৮৬ কোটি টাকার

শীর্ষ ৩০ ব্রোকারের সাথে ডিএসই’র বৈঠক মঙ্গলবার

সূচকের পতনে ১ ঘণ্টায় লেনদেন ১১৫ কোটি টাকার

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৭ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ১০১৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৯ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১৮৮৯ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪৭৫ কোটি ৫৩ লাখ ২৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৪৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৭৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩২০টি কোম্পানির, বিপরীতে ৩৮ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

[atn_photocard]
আরো