বিআইসিএম এর রিসার্চ সেমিনার-৪৯ অনুষ্ঠিত

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) তাদের রিসার্চ সেমিনার সিরিজের ৪৯তম পর্ব আয়োজন করেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রতিষ্ঠানটির মাল্টিপারপাস হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

“হাউ ক্যান বিজনেস মেইনটেইন সাস্টেনিবিলিটি: প্রেডিক্টিং সাস্টেইনেবল গ্রোথ ইউজিং হাইব্রিড এনসেম্বল এমএল মডেল” শীর্ষক গবেষণা প্রবন্ধটি উপস্থাপন করেন বিআইসিএমের প্রভাষক ইমরান মাহমুদ।

এ সম্পর্কিত আরো সংবাদ

২ ঘণ্টায় ২৭৫ কোটি টাকার লেনদেন

শীর্ষ ব্রোকারেজ কোম্পানির সঙ্গে ডিএসইর বৈঠক

ইনস্টিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ সেমিনারের সভাপতিত্ব করেন এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র অধ্যাপক ড. কে.এম. জাহিদুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ইশতেকমাল হোসাইন। তারা গবেষণাপত্রের বিভিন্ন দিক বিশদভাবে বিশ্লেষণ করেন।

বিআইসিএম তাদের অভ্যন্তরীণ গবেষকদের দক্ষতা বৃদ্ধি ও গবেষণার মানোন্নয়নের লক্ষ্যেই নিয়মিত এ ধরনের সেমিনারের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হলো রিসার্চ সেমিনার–৪৯। অনুষ্ঠানে ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীনসহ সকল অনুষদ সদস্য, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

[atn_photocard]
আরো