অনলাইনে টিকিট মূল্য আদায়ে নভোথিয়েটারের সাথে সোনালী ব্যাংকের চুক্তি

সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে দর্শনার্থীদের থেকে টিকিটের মূল্য আদায়ে নভোথিয়েটারের সাথে চুক্তি করেছে সোনালী ব্যাংক পিএলসি।

রবিবার (৭ ডিসেম্বর) নভোথিয়েটারের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষর শেষে পরষ্পর চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার জনাব আকলিমা ইসলাম ও নভোথিয়েটারের পরিচালক নায়মা ইয়াসমীন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নভোথিয়েটারের মহাপরিচালক মোঃ শাওগাতুল আলম, পরিচালক জনাব মো. শফিকুল ইসলাম সরকার, সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আমিনুর রহমান খান, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. শফিউল আজমসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

[atn_photocard]
আরো