পদ্মা ব্যাংকের ঋণ খেলাপি ফারুক হোসেন গ্রেপ্তার

পদ্মা ব্যাংক পিএলসির মিরপুর শাখার ঋণ খেলাপি ব্যবসায়ী মোঃ ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) ব্যাংকের মিরপুর শাখার সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।

পদ্মা ব্যাংক পিএলসির দায়ের করা মেট্রো দায়রা মামলা নং–৮৩৪৩/২১ এবং সিআর মামলা নং–২৭৮/২০–এর পরিপ্রেক্ষিতে ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ আদালত নং–২ গত ১৫ নভেম্বর ২০২৫ তারিখে মোঃ ফারুক হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গ্রেপ্তারকৃত ফারুক হোসেন রাজধানীর বনানীতে অবস্থিত ফটো টাচ ডিজিটাল কালার ল্যাব অ্যান্ড স্টুডিও–এর স্বত্বাধিকারী। ব্যাংক সূত্রে জানা গেছে, তার কাছ থেকে সুদসহ পদ্মা ব্যাংক পিএলসির পাওনা অর্থের পরিমাণ প্রায় এক কোটি সত্তর লাখ টাকা।

আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরো