বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ডিবিএ’র গভীর শোক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। তিনি মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সকাল ৬টা ০০ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
তাঁর ইন্তেকালে জাতি একজন অভিভাবকসুলভ, প্রজ্ঞাবান ও অভিজ্ঞ রাষ্ট্রনায়ককে হারালো, যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।
ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর পক্ষ থেকে সংগঠনের সভাপতি জনাব সাইফুল ইসলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, রাজনৈতিক সহকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
ডিবিএ’র পক্ষ থেকে মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমার আত্মার শান্তি কামনা করা হয় এবং তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করার দোয়া করা হয়—আমিন।