এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. ওবায়দুর রহমান

শিল্পসচিব মো. ওবায়দুর রহমান এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (৫ জানুয়ারি) তিনি এসএমই ফাউন্ডেশনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সনের পদে পুনরায় নিয়োগ না হওয়া পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সনের অতিরিক্ত দায়িত্ব দিয়ে ১ জানুয়ারি তাকে নিয়োগ প্রদান করে প্রজ্ঞাপন জারি করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

আজ ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঋণখেলাপি হওয়ায় রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা

মো. ওবায়দুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরি জীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি মাঠ প্রশাসনসহ জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও দপ্তরে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, মো. ওবায়দুর রহমান এসএমই ফাউন্ডেশনের নবম চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

[atn_photocard]
আরো