সূচকের মিশ্র প্রবণতা, দেড় ঘণ্টায় লেনদেন ২১৫ কোটি টাকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ২১৫ কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২১ জানুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৫ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১১৪ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

শীর্ষ ব্রোকারেজ কোম্পানির সঙ্গে ডিএসইর বৈঠক

লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ৫৩ পয়েন্ট কমে যথাক্রমে ১০৩১ ও ১৯৬৮ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২১৫ কোটি ৭২ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৪টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৪ কোম্পানির শেয়ারদর।

[atn_photocard]
আরো