ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ২৬২ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় টাকা অংকে লেনদেন হয়েছে ২৬২ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

৫ নভেম্বর শুরু হচ্ছে ৩০তম ইউএস ট্রেড শো

লেনদেনের শীর্ষে ইভেন্স টেক্সটাইল

সূত্র মতে, সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২টায় পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৫৪ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৮৩ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৭ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ১৭ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৭৩ ও ২০১৫ পয়েন্টে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩১৩টি, কমেছে ২৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ারের।

[atn_photocard]
আরো