ডিএসই ও মিতালি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ-এর মধ্যে ভাড়া সংক্রান্ত চুক্তি স্বাক্ষর
মিতালি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের একটি অন্যতম প্রধান ও শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক শিল্পগোষ্ঠী, যা মূলত নিট এবং ফ্লিস পোশাক তৈরির জন্য পরিচিত৷ মিতালি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তাদের অফিস নিকুঞ্জস্থ ডিএসই টাওয়ারে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর অংশ হিসেবে আজ ৪ মে ২০২৬ তারিখে নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি.(ডিএসই)-এর কার্যালয়ে ডিএসই ও মিতালি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ-এর মধ্যে একটি ভাড়া বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস, মিতালি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ-এর ব্যবস্থাপনা পরিচালক এহসান আব্দুল্লাহ (Ehsan Abdullah), প্রধান পরিচালন কর্মকর্তা আনোয়ার সাদাত সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ডিএসই টাওয়ারে মিতালি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ–এর অফিস স্থানান্তর দেশের পুঁজিবাজার-সংশ্লিষ্ট গ্রুপ অব কোম্পানিজগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং নেটওয়ার্কিং আরও জোরদার করবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।