ইপিএস প্রকাশ করবে ৫ কোম্পানি
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। সভায় কোম্পানিগুলোর ইপিএস ও ডিভিডেন্ড ঘোষণা করবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- পূবালী ব্যাংক, বিডি ফাইন্যান্স, এশিয়া ইন্স্যুরেন্স, এনআরবিসি ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংক।
কোম্পানিগুলো ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
নিম্নে কোম্পানিগুলোর বোর্ড সভার তারিখ জানানো হলো-
১১ মে
এশিয়া ইন্স্যুরেন্স- বিকাল ৩:০০ টায়
১২ মে
মার্কেন্টাইল ব্যাংক- দুপুর ২:৩০ টায়
এনআরবিসি ব্যাংক- বিকাল ৩:০০ টায়
১৩ মে
পূবালী ব্যাংক : বিকাল ৫:৩০ টায়
১৪ মে
বিডি ফাইন্যান্স- বিকাল ৪:০০ টায়